তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Wednesday, 19 August 2026
শিক্ষা

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল রোববার

Debu Mallick  |  11 July 2026

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষার ফলাফল রোববার (১২ জুলাই) প্রকাশ করা হবে। দুপুরে প্রাথমিক ও গণশিক্ষা এবং শিক্ষামন্ত্রী এ এন এম এহসানুল হক মিলন আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বৃত্তির বিস্তারিত ফলাফল প্রকাশ করবেন।

শনিবার শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আবদুল্লাহ রিকাবী সাদিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সংবাদ সম্মেলন শেষে শিক্ষার্থীরা আনুষ্ঠানিকভাবে ওয়েবসাইট এবং এসএমএসের মাধ্যমে নিজেদের ফলাফল জানতে পারবে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার ফলাফল প্রকাশের কথা থাকলেও তা প্রস্তুত না হওয়ায় স্থগিত করা হয়েছিল। তবে এর আগেই কারিগরি ত্রুটির কারণে ৯ জেলার ফলাফল প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে আপলোড হয়ে গিয়েছিল। এই অনাকাঙ্ক্ষিত ঘটনার দায়ে অধিদপ্তরের সহকারী মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার মেহেতাব কায়েসকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

গত ১৫ থেকে ১৮ এপ্রিল এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ বছর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ৮০ শতাংশ এবং বেসরকারি (কিন্ডারগার্টেন) বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য ২০ শতাংশ কোটা নির্ধারণ করে পরীক্ষা নেওয়া হয়েছে। আদালতের নির্দেশনা ও সমঅধিকারের সাংবিধানিক নীতির আলোকে এ বছরই প্রথমবারের মতো বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়েছে।

এ বছর মোট ৮২ হাজার ৫০০ জন শিক্ষার্থীকে বৃত্তির আওতায় আনা হচ্ছে। এর মধ্যে ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী, যার মধ্যে সরকারি বিদ্যালয়ের ২৭ হাজার ৫০০ এবং বেসরকারি বিদ্যালয়ের ৫ হাজার ৫০০ জন। এছাড়া সাধারণ গ্রেডে বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ জন শিক্ষার্থী; যেখানে সরকারি বিদ্যালয়ের ৪১ হাজার ২৫০ এবং বেসরকারি বিদ্যালয়ের ৮ হাজার ২৫০ জন শিক্ষার্থী বৃত্তির আওতায় আসবে।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)