তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

Tuesday, 14 July 2026
খুলনা বিভাগ

সরকারি সাইকেল আত্মসাৎ বিতর্কের পর জামায়াতের আমিরকে অব্যাহতি

Shadhin Alo  |  04 July 2026

সরকারি বরাদ্দের একটি বাইসাইকেল বিতরণকে কেন্দ্র করে সমালোচনার মুখে পড়ার মাত্র দুদিনের মাথায় ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা জামায়াতের আমির পদ থেকে মাওলানা তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়েছে। নৈতিক পদস্খলন ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তার স্থলে নতুন আমির হিসেবে আজিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়েছে।​

শুক্রবার (৩ জুলাই) সন্ধ্যায় কোটচাঁদপুর উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে এ সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন ঝিনাইদহ জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল আওয়াল।​

জানা গেছে, এডিপির আওতায় এক শিক্ষার্থীর নামে বরাদ্দ হওয়া একটি বাইসাইকেল মাওলানা তাজুল ইসলাম কৌশলে নিজের নাতনিকে উপহার দিয়েছিলেন। এই ঘটনার খবর গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় তীব্র সমালোচনা শুরু হয়। ঘটনার সত্যতা নিশ্চিত হওয়ার পর সমালোচনার মুখে বাধ্য হয়ে তিনি সাইকেলটি উপজেলা প্রশাসনের কাছে ফেরত দেন। পরে প্রশাসন তা প্রকৃত উপকারভোগীর কাছে হস্তান্তর করে।

এই বিতর্কিত কর্মকাণ্ড দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ও জেলা শাখা।​

উপজেলা জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের আমির ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য আলী আজম মো. আবু বকর।

সম্মেলন শেষে জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল জানান, “সংগঠনের কার্যক্রম সুষ্ঠু ও গতিশীলভাবে পরিচালনা করার লক্ষ্যেই এই সাংগঠনিক পরিবর্তন আনা হয়েছে। নৈতিক পদস্খলনজনিত শৃঙ্খলা ভঙ্গের দায়ে মাওলানা তাজুল ইসলামকে অব্যাহতি দিয়ে নায়েবে আমির আজিজুর রহমানকে উপজেলা আমিরের দায়িত্ব অর্পণ করা হয়েছে।

সম্মেলনে জেলা নায়েবে আমির আব্দুল আলীম, জেলা সহকারী সেক্রেটারি আব্দুল হাইসহ জেলা ও উপজেলা পর্যায়ের শীর্ষ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)