তারিখ লোড হচ্ছে...
স্বাধীন আলো

সত্যের পথে, মানুষের পাশে

খুলনায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষ: চালকসহ নিহত ২

খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ট্রাক ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ জুলাই) বিকেল ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— শেখ দিদারুল হক (৩০) ও তাপস হোর (৬০)।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, মঙ্গলবার বিকেলে বৃষ্টি চলাকালীন খুলনা থেকে ইজিবাইকটি যাত্রী নিয়ে গন্তব্যে যাচ্ছিল এবং বিপরীত দিক থেকে সাতক্ষীরাগামী একটি ট্রাক আসছিল। পল্লী বিদ্যুৎ অফিসের সামনে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাক ও ইজিবাইকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইকটি ট্রাকের নিচে চাপা পড়ে দুমড়ে-মুচড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটিও রাস্তার পাশে উল্টে পড়ে।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন এবং পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষার পর ইজিবাইক চালকসহ দুইজনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত অপর একজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হরিণটানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পল্লী বিদ্যুৎ অফিসের সামনে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। আহত একজনকে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”

নিবন্ধিত অনলাইন নিউজ পোর্টাল

স্বাধীন আলো.com

আপনার এলাকার খবর জানান আপনি নিজেই!

যোগ দিন আমাদের "নাগরিক সাংবাদিকতা" গ্রুপে। আপনার চারপাশের সমস্যা, সম্ভাবনা বা জনদুর্ভোগের ছবি ও তথ্য পাঠিয়ে দিন আমাদের কাছে। আমরা হব আপনার কণ্ঠস্বর।

📧 info@shadhinalo.com🟢 WhatsApp: 01783057931
খবর পাঠান (হোয়াটসঅ্যাপ)
Share your love
Debu Mallick
Debu Mallick
Articles: 127