Uncategorized

খুলনায় ট্রেনে কাটা পড়ে প্রাণ গেলো যুবকের

| February 12, 2024

খুলনা ব্যুরো: খুলনায় ট্রেনে কাটা পড়ে হিজবুল্লাহ (১৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার (১২ ফেব্রুয়ারি) নগরীর খালিশপুর মুজগুন্নি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হিজবুল্লাহ বাগেরহাটের চিতলমারী এলাকার রুহুল আমীনের ছেলে।

হাইকোর্টে হারলেন ড. ইউনূস, দিতে হবে ৫০ কোটি টাকা

সে স্থানীয় একটি গ্যাসের দোকানের কর্মচারী। সে খুলনার নির্জন আবাসিক এলাকায় খালার বাড়িতে থাকতো।

রেলওয়ে পুলিশের দৌলতপুর ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম জানান, সোমবার খালিশপুর মুজগুন্নি নেছারিয়া মাদরাসার বিপরীত পাশে রেললাইনে খুলনা থেকে ছেড়ে আসা বেনাপোলগামী বেতনা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে হিজবুল্লা নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

স্বাআলো/এ

Shadhin Alo