জাতীয়

খুলনাসহ দেশের যেসব জায়গায় বৃষ্টি হতে পারে

| February 20, 2024

ঢাকা অফিস: খুলনাসহ দেশের বিভিন্ন স্থানে আজ বৃষ্টি হতে পারে, সেইসঙ্গে দিনের তাপমাত্রা কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) আবহাওয়ার সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলসহ ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

দুইদিন খুলনাসহ দেশের যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo