Uncategorized

ভাইয়ের কোদালের কোপে ভাই নিহত

| February 6, 2024

হাসানুজ্জামান হাসান, লালমনিরহাট: জেলারআদিতমারী উপজেলায় ছোট ভাইয়ের কোদালের কোপে বড় ভাই মিজানুর রহমান (৪৮) নিহত হয়েছেন।

এ ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) নিহতের বাবা খাইরুল আমিন থানায় একটি অভিযোগ দিয়েছেন বলে আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার (৫ ফেব্রুয়ারি) উপজেলার বসুনিয়াপাড়া এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মিজানুর রহমান ওই গ্রামের খায়রুল আমিনের বড় ছেলে।

জানা যায়, সোমবার বাড়ির পাশে কোদাল নিয়ে পানির ড্রেন বন্ধ করতে যান ছোট ভাই রবিউল ইসলাম। এ সময় ওই ড্রেন বন্ধ করা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ছোট ভাই রবিউল তার হাতে থাকা কোদাল দিয়ে বড় ভাই মিজানুরের মাথায় আঘাত করেন। কোদালের আঘাতে মিজানুর রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে যান। পরে স্থানীয়রা মিজানুরকে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ২টার দিকে মারা যান।

লালমনিরহাটে ১৯ জনের মনোনয়ন বৈধ, ৮ প্রার্থীর বাতিল

নিহতের বাবা খায়রুল আমিন বলেন, জমির ড্রেন নিয়ে দুই ভাইয়ের কথা কাটাকাটির এক পর্যায়ে এ হত্যাকাণ্ড ঘটে। এ ঘটনায় থানায় অভিযোগ দেয়া হয়েছে।

আদিতমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদ-উন-নবী জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

স্বাআলো/এস

Shadhin Alo