জাতীয়

ট্রাকচাপায় অটোরিকশার ৩ যাত্রী নিহত

| February 19, 2024

ঢাকা অফিস: গাজীপুরের কালিয়াকৈরে সিমেন্ট বোঝাই ট্রাকচাপায় অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দুইজন আহত হয়েছেন।

সোমবার (১৯ ফেব্রুয়ারি) কালিয়াকৈর উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শিলাবৃষ্টি ফিলিং স্টেশন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

এ তথ্য নিশ্চিত করেছেন নাওজোড় হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদত হোসেন।

স্বাআলো/এস

Shadhin Alo