Uncategorized

নড়াইলে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলি

| February 21, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: সুখী সমৃদ্ধ ও অসম্প্রদায়িক চেতনায় দেশ গড়ার অঙ্গীকার নিয়ে ২১ ফেব্রুয়ারি ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিবসের প্রথম প্রহরে নড়াইলে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

নড়াইলে জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে কেন্দ্রী শহীদ মিনারে রাত ১২ টা ১ মিনিটে জাতীয় সংসদের হুউপ ও নড়াইল-২ এর সংসদ সদস্য মাশরাফি বিন মোতর্জার পক্ষ থেকে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, জেলা পরিষদ, বিচার বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিট, জেলা আওয়ামী লীগ, নড়াইল পৌরসভা, আইনজীবি সমিতি,নড়াইল প্রেসক্লাব, যুবলীগ, ছাত্রলীগ, কৃষকলীগ, জাতীয় শ্রমিকলীগ, জেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠন, ওয়ার্কার্স পার্টি, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সদর উপজেলা পরিষদ, নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন, নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ সকল সরকারি-বেসরকারি বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক সংগঠন , রাজনৈতিক দলের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

জেলা প্রশাসক মোহম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, পুলিশ সুপার মেহেদী হাসান, স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, পৌর মেয়র আঞ্জুমান আরা, সাবেক জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট উত্তম কুমার ঘোষ, নড়াইল প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আলমগীর সিদ্দিকী, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এসময় উপস্থিত ছিলেন।

এর আগে শিল্পকলা একাডেমি চত্ত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

এছাড়া জেলার অন্যান্য জায়গাও অনুরুপ কর্মসূচি পালিত হয়।

স্বাআলো/এস

Shadhin Alo