আওয়ামী লীগ

উপজেলা নির্বাচনে না আসলে বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে: কাদের

| February 26, 2024

জেলা প্রতিনিধি, নোয়াখালী: বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, জাতীয় নির্বাচনে বিএনপি না এসে যে ভুল করেছে, উপজেলা নির্বাচনে না আসলে জাতীয় নির্বাচনের মতো সেই ভুলের খেসারত দিতে হবে বিএনপিকে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) নিজ নির্বাচনী এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে মায়ের মৃত্যুবার্ষিকীর উপলক্ষে কাঙ্গালি ভোজ শেষে গণমাধ্যমকর্মীদের তিনি এসব কথা বলেন।

মন্ত্রী আরো বলেন, উপজেলা নির্বাচন আমরা সবার জন্য উন্মুক্ত রেখেছি। এবারের জাতীয় নির্বাচনেও নৌকা মার্কা ছিলো, এর বাহিরে যারা স্বতন্ত্র করতে চেয়েছে তাদেরকে অনুমতি দেয়া হয়েছে।

বিএনপিকে উদ্দেশ্য করে মন্ত্রী বলেন, ২৮ তারিখে তারা যেভাবে পালিয়ে গেছে, আবারো ওই রকম কিছু করতে গেলে পালাতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোরশে আলম ও নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান প্রমুখ।

স্বাআলো/এস

Shadhin Alo