Uncategorized

বাগেরহাটে জাহাজের সিড়ি থেকে পড়ে সার্ভেয়ার নিহত

| February 2, 2024

আজাদুল হক, বাগেরহাট: জেলার মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ায় বহিঃনোঙ্গরে হংকং পতাকাবাহী একটি বিদেশী পতাকাবাহী বাণিজ্যিক জাহাজের সিড়ি থেকে পড়ে শামীম আলী (৪৭) নামের একজন সার্ভেয়ার নিহত হয়েছেন।

নিহত শামীম কুষ্টিয়া জেলার মিরপুর এলাকা রুহুল আলীর ছেলে।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) এ ঘটনা ঘটে।

বাগেরহাট ১২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক

মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল ইসলাম জানান, বন্দরের হাড়বাড়ীয়া-৫ বহিনোঙ্গরে থাকা বিদেশী জাহাজে কাজ করা কালে ঝুলন্ত সিড়ি দিয়ে নীচে নামতে গিয়ে ডিজে ইনসপেকশন কোম্পানী লিমিটেডের সার্ভেয়ার শামীম আলী নীচে জায়েদ আব্দুল্লাহ নামক একটি লাইটার জাহাজের উপর পড়ে যায়। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে স্পীডবোট যোগে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। উল্লেখ্য হংকং পতাকাবাহী এমভি ক্যাং চিং নামের বিদেশী ওই জাহাজটি মঙ্গলবার বিএডিসি ২৫ হাজার ৩৬৭ মেট্রিক টন ডিএপি সার নিয়ে মোংলা সমুদ্র বন্দরের হারবাড়ীয়া-৫ এর বহিনোঙ্গরে অবস্থান করে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply