জাতীয়

বাসচাপায় প্রাণ গেলো ৪ জনের

| February 6, 2024

জেলা প্রতিনিধি, দিনাজপুর: জেলার চিরিরবন্দর উপজেলায় রানীরবন্দর বাজারে বাসচাপায় ভ্যানের চার যাত্রী নিহত হয়েছেন।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে এ দুর্ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত।

তিনি জানান, বিআরটিসির যাত্রীবাহী বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিলো। পথে রানীবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চার ভ্যান যাত্রীর মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo