জাতীয়

বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম বাড়লো

| February 27, 2024

ঢাকা অফিস: বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত গ্যাসের দাম প্রতি ঘনমিটারে ৭৫ পয়সা বেড়েছে। একই সঙ্গে শিল্প-কলকারখানায় ব্যবহৃত ক্যাপটিভ বিদ্যুতের গ্যাসের দামও প্রতি ঘনমিটার ৭৫ পয়সা বাড়িয়েছে সরকার। তবে বাসাবাড়িতে ও পরিবহনের গ্যাসের দাম বাড়েনি। এই মূল্য বৃদ্ধি চলতি ফেব্রুয়ারি মাস থেকে কার্যকর হবে।

নেপাল থেকে কমে বিদ্যুৎ চায় বাংলাদেশ

বর্তমানে বিদ্যুতে ব্যবহৃত প্রতি ইউনিট গ্যাসের দাম ১৪ টাকা এবং ক্যাপটিভে ৩০ টাকা। এর ফলে বিদ্যুতের উৎপাদন খরচ বাড়বে।

আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় প্রজ্ঞাপনের মাধ্যমে নতুন এ দর ঘোষণা করে।

আগামী দুই-এক দিনের মধ্যে বিদ্যুতের দাম বৃদ্ধির আদেশ আসতে পারে।

বিদ্যুতের দাম গ্রাহক পর্যায়ে প্রতি ইউনিটে ৩৪ থেকে ৭০ পয়সা করে বাড়তে পারে।

স্বাআলো/এস

Shadhin Alo