বেনাপোল ইমিগ্রেশন দিয়ে ভারতে যাওযার সময় যুবলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সহ-সম্পাদক জামিল আহমেদকে আটক করেছে ইমিগ্রেশন পুলিশ।
সোমবার (১৯ মে) সে পাসপোর্ট ভিসা নিয়ে ভাবতে যাচ্ছিলো। তার পাসপোর্ট নং অ ০৩৫৬৬৫৩৯-বাড়ি গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার শ্রীপতিপুর গ্রামে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইব্রাহিম আহম্মেদ জানান, পূর্ব থেকে ইমিগ্রেশনে খবর ছিলো আজ যুবলীগের কেন্দ্রীয় নেতা ভারতে যেতে পারে। সেই মোতাবেক বহির্গমন বিভাগের সকল অফিসারকে সতর্ক করে দেয়া হয়।পরবর্তীতে সকাল ১১টার দিকে জামিল আহমেদ তার পাসপোর্টটি ডেস্ক এ জমা দিলে যাচাই-বাছাই করে তাকে আটক করা হয়।
বেনাপোলে আটকা গার্মেন্টস পণ্য বোঝাই ৩৬ ট্রাক
তার বিরদ্ধে গোবিন্দগঞ্জ থানার মামলা নং ৯/৪০৭ তারিখ ০৭/১১/২০২৪ মামলার ধারা নং১৪৩/৪৪৮/৩২৩/৩২৫/৩৮০/৪২৭/৪৩৬/৫০০/৫০৬/১১৪/৩৪। ইমিগ্রেশন পুলিশ সব সময সতর্ক রয়েছে। যাতে করে কোনো সন্ত্রাসী বেনাপোল দিয়ে ভারতে পালিয়ে যেতে না পারে। আটক যুবলীগ নেতাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া বলেন, যেহেতু গোবিন্দগঞ্জ থানায় তার নামে মামলা রয়েছে সেহেতু তাকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হবে।
স্বাআলো/এস
