আওয়ামী লীগ

মাগুরা জেলা আওয়ামী ওলামা লীগের আহবায়ক শাহাদাৎ, সদস্য সচিব আমজাদ

| November 9, 2023

মাগুরা জেলা আওয়ামী ওলামা লীগের কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. সাইফুজ্জামান শিখর।

বৃহস্পতিবার (৯ নভেম্বর) সকালে স্থানীয় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তনে ওলামা লীগের সহ-সভাপতি আলহাজ্ব ক্বারী এস এম ফরিদ-উজ-জামানের সভাপতিত্বে ও আওয়ামী ওলামা লীগের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুর নূরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন আওয়ামী ওলামা লীগের সভাপতি ড. কে. এম মমিন সিরাজী, অনুষ্ঠানের উদ্বোধন করেন আওয়ামী ওলামা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল্লামা আলহাজ্ব আমিনুল হক।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুমার কুন্ডু, সহ-সভাপতি আবু নাসির বাবলু, সহ-সভাপতি মুন্সী রেজাউল হক, সহ-সভাপতি এ্যাড. সৈয়দ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাখারুল ইসলাম শাকিল, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সহ অন্যরা।

আলোচনা সভা শেষে মাওলানা শাহাদাৎ হোসেনকে আহবায়ক, বীর মুক্তিযোদ্ধার সন্তান হাফেজ ক্বারী আমজাদ হুসাইনকে সদস্য সচিব ঘোষণা করে কমিটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply