Uncategorized

যশোরে পেঁপে চুরিতে বাধা দেয়ায় কৃষকের পুরুষাঙ্গ কর্তন

| February 6, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছায় পেঁপে চুরিতে বাধা দেয়ায় তোয়েব আলী (৭০) নামে এক কৃষকের পুরুষ অঙ্গের অর্ধেক কামড়িয়ে ছিড়ে ফেলেছে।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) উপজেলার টাওরা গ্রামের শ্মশান মাঠপাড়ায় এ ঘটনা ঘটে।

গুরুত্ব আহত তোয়েব আলী এখন যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ভুক্তভোগী তোয়েব আলী অভিযোগ করে বলেন, বিকাল সাড়ে ৩টার দিকে আমার পেঁপে ক্ষেতে যাই। এ সময় দেখি একই গ্রামের আলিম পেঁপে চুরি করে বস্তায় নিয়ে পালাচ্ছে। আমি তাকে ধরে ফেলি এ সময় আমার পুরুষাঙ্গে কামড় দিয়ে অর্ধেক ছিড়ে ফেলে পালিয়া যায়।পরে স্থানীয়রা আমাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসে।

যশোরে নারীসহ দুই মাদক ব্যবসায়ী আটক

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার রেজওয়ান উদ-দারাইন জানান, তোয়েব আলীর অবস্থা আশঙ্কাজনক। তার পুরুষাঙ্গের অর্ধেক কর্তন হয়েছে। ২৪ ঘণ্টা পার না হলে রোগীর অবস্থা কিছু বলা যাবে না।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, এরকমের ঘটনা আমার জানা নেই। এখনোই ঘটনাস্থলে পুলিশ পাঠাচ্ছি।

স্বাআলো/এস

Shadhin Alo