জাতীয়

ডেঙ্গুতে একদিনে আরো ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১০৮৪

| November 21, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১ হাজার ৫৬২ জনে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৮৪ জন।

মঙ্গলবার (২১ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিন লাখ তিন হাজার ৫৩৬ জন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply