চুয়াডাঙ্গায় নাশকতা অভিযোগে বিএনপি-জামায়াতের ১১ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার (১ নভেম্বর) রাতে অভিযান চালিয়ে তাদেরকে বিভিন্ন জায়গা থেকে আটক করা হয়।
চুয়াডাঙ্গা জেলা জামায়াতের সেক্রেটারী অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদকে আটক করেছে সদর থানা পুলিশ।
চুয়াডাঙ্গায় বিএনপি-জামায়াতের ৩৮ নেতাকর্মী আটক, লাঠি-রড উদ্ধার
বিএনপি নেতা জামির আলী, মিনারুল ইসলাম, মাগরিবুর রহমান, জামায়াত নেতা শাহজান আলী, মেহেদী হাসান, হাবিবুর রহমান, জুবায়ের, আনারুল ইসলাম, মুরাদ আলী ও নুর ইসলামকে আটক করেছে আলমডাঙ্গা থানা পুলিশ।
আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, কালো স্কচটেপ দিয়ে মোড়ানো টিনের তৈরি জর্দ্দার কোটার হাত বোমা সাদৃশ্য বস্তু ৯টি, লোহার জালের কাঠি ৮টি যা বিস্ফোরক পদার্থের গন্ধযুক্ত, দুই টুকরা টিনের তৈরি জর্দ্দার কৌটার বিস্ফোরিত বোমার অংশ বিশেষ যা বিস্ফোরিত এবং বিস্ফোরক পদার্থে গন্ধযুক্ত ও ১৮টি বাঁশের লাঠিসহ ১১ জনকে বিভিন্নস্থান থেকে আটক করা হয়। তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এসএ