জাতীয়

ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, হাসপাতালে ১৩৩৩

| November 10, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে।এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো ১৪৬০ জনে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৩৩৩ ডেঙ্গু রোগী।

শুক্রবার (১০ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ছয় হাজার ২০৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন।

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখনো পর্যন্ত দুই লাখ ৮৮ হাজার ৫৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply