জাতীয়

ডেঙ্গুতে একদিনে ৭ জনের মৃত্যু, হাসপাতালে ১৪৩২

| November 8, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরো সাতজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাড়ালো এক হাজার ৪৩২ জনে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯১২ জন।

বুধবার (৮ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

চলতি বছর এখনো পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ ৮৫ হাজার ৫০৫ জন।

গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply