জাতীয়

ডেঙ্গুতে আরো ৯ জনের মৃত্যু, হাসপাতালে ১৭৯৪

| November 6, 2023

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাড়ালো এক হাজার ৪১৭ জনে।

একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৭৯৪ জন ডেঙ্গু রোগী।

সোমবার (৬ নভেম্বর) স্বাস্থ্য অধিদফতরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ নভেম্বর পর্যন্ত সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট দুই লাখ ৮১ হাজার ৬৯৮ জন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply