Uncategorized

নদীতে ট্রলারডুবি, ২ জনের লাশ উদ্ধার

| August 3, 2024

জেলা প্রতিনিধি, শরীয়তপুর: শরীয়তপুরের মেঘনা নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় বরযাত্রীবাহী একটি ট্রলারডুবির ঘটনায় নিখোঁজ ছিলেন বর সানজুসহ তার ভাই শাওন ও বন্ধু হৃদয়।

এর মধ্যে জেলেদের জালে বরের ভাই শাওন ও বন্ধু হৃদয় বেপারীর মরদেহ উদ্ধার হলেও এখনো নিখোঁজ রয়েছেন বর সানজু।

শনিবার (৩ আগস্ট) গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুষ্পেন দেবনাথ বিষয়টি নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া শাওন পুরান ঢাকার ধোলাইখালের শাহজাহান বেপারীর ছেলে ও হৃদয় একই এলাকার বলু বেপারীর ছেলে। এ নিয়ে চারজনের মরদেহ উদ্ধার হলো। একই পরিবারের তিনজন। তবে এ দুর্ঘটনায় এখনো নিখোঁজ রয়েছেন আরো একজন।

মেঘনায় ট্রলারডুবি, নি‌খোঁজ ৮ জে‌লে

শুক্রবার (২ আগস্ট) বিয়ের জন্য মেয়ে দেখতে এসে ট্রলারডুবির ঘটনায় নিহত হন বরের মা, বোন, ভাই ও বন্ধু। আহত অবস্থায় উদ্ধার হওয়া পাঁচজনকে চিকিৎসা দেয়া হচ্ছে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

শুক্রবার কোদালপুর লঞ্চ ঘাট থেকে ট্রলার যোগে পরিবারের আটজনসহ মোট ১১ জন মাঝেরচর যাচ্ছিলো। মাঝ নদীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় (স্রোতের) ডুবে যায় তাদের বহনকারী ট্রলারটি।

স্বাআলো/এস

Debu Mallick