Uncategorized

কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেলো ২ পোশাককর্মীর

| October 9, 2023

ময়মনসিংহে কাভার্ডভ্যানচাপায় দুই নারী পোশাককর্মী নিহত হয়েছেন। সোমবার (৯ অক্টোবর) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ত্রিশাল উপজেলার বইলর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার উজান বইলর গ্রামের রাসেল মিয়ার স্ত্রী সুমি আক্তার ও একই গ্রামের আজিজুল মিয়ার স্ত্রী আম্বিয়া বেগম। তারা দুইজনই ভালুকায় একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করতেন।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাঈন উদ্দিন জানান, নিহতরা সকালে কর্মস্থলে যাওয়ার পথে রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ঐ দুই নারীর মৃত্যু হয়েছে। লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার পর কাভার্ডভ্যান চালক পালিয়েছে। তবে কাভার্ডভ্যানটি আটক করা হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply