Uncategorized

গোসলে নেমে প্রাণ গেলো ২ স্কুলছাত্রের

| October 12, 2023

কক্সবাজার সৈকতে গোসলে নেমে আকরামুল ইসলাম সাজিদ (১৫) ও আরিফ ইসলাম (১৫) নামে দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে মোটেল শৈবাল পয়েন্ট সৈকতে এ ঘটনা ঘটে।

নিহত আকরামুল ইসলাম সাজিদ পৌরশহরের মধ্যম বাহারছড়ার সাইফুল ইসলামের ছেলে ও আরিফ ইসলাম একই এলাকার মৃত মাহবুব আলমের ছেলে। তারা দুইজনই পৌর প্রি-প্যারাটরি উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জেলা প্রশাসনের সৈকতকর্মী সুপারভাইজার মাহবুব আলম জানান, বিকেলে সাজিদ ও আরিফসহ সাত-আটজন বন্ধু মিলে সৈকতের শৈবাল পয়েন্টে ফুটবল খেলতে যায়। খেলাধুলা শেষে সাগরে গোসলের সময় আকস্মিক ঢেউয়ের তোড়ে পানিতে ডুবে যায় সাজিদ ও আরিফ। এক ঘণ্টা খোঁজাখুঁজির পর লাইফ গার্ড কর্মীরা মুমূর্ষু অবস্থায় সাজিদকে উদ্ধার করে। কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাত ৮টার দিকে একই পয়েন্ট থেকে আরিফের মরদেহ উদ্ধার হয়।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply