Uncategorized

ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ৩ জনের

| June 11, 2024

চাঁদপুরের হাজীগঞ্জ বালুবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১১ জুন) উপজেলার চাঁদপুর-কুমিল্লা সড়কের গোগরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঘটনাস্থলেই সবুজ (২৫) নামের একজনের মৃত্যু হয়। বাকি দুইজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। তাদের পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে নিহত ৩

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দ্রুতগতির অটোরিকশাটি ওভারটেক করতে গেলে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার সব যাত্রী গুরুতরভাবে জখম হন।

তিনি আরো বলেন, একজনের মরদেহ থানায় নেয়া হয়েছে। বাকি দুইজনের মরদেহ চাঁদপুর সরকারি হাসপাতালে রয়েছে। অটোরিকশা ও ট্রাকটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick