Uncategorized

ধর্ষণের পর গলা কেটে হত্যা, ৩ জনের যাবজ্জীবন

| July 3, 2024

জেলা প্রতিনিধি, চাঁপাইনবাবগঞ্জ: ধর্ষণের পর নারীকে গলা কেটে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (৩ জুলাই) জেলার নারী ও শিশু দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, জেলার ভোলাহাট উপজেলার বালুটুংগী গ্রামের জাক্কার, একই গ্রামের মুনসুর আলী ও মুশরীভুজা গ্রামের মফিদুল ইসলাম সাহিরুল।

এসআই পরিচয়ে প্রতারণা ও ধর্ষণ

পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট এনামুল হক জানান, ২০২০ সালের ১৭ আগস্ট ভোলাহাট উপজেলার ঘাইবাড়ী এলাকার এক নারী রাঙ্গামাইট্যা বিলে ঘাস কাটতে গিয়ে ধর্ষণের শিকার হন। পরে তাকে গলা কেটে হত্যা করা হয়।

এ ঘটনায় ১৮ আগস্ট রাতে ভোলাহাট থানায় মামলা দায়ের করেন নিহতের মেয়ে শারাবনী বেগম। একই বছরের ৩১ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন।

স্বাআলো/এস

Debu Mallick