ঝিনাইদহের শৈলকুপা উপজেলার ভাটই বাজারে ট্রাকচাপায় মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল চালক এবং তার স্ত্রী ও সন্তান।
বৃহস্পতিবার (৫ জুন) এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিকালে ভাটই বাজারের কাছে একটি দ্রুতগামী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক, তার স্ত্রী এবং সন্তান ঘটনাস্থলেই মারা যান।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতদের পরিচয় বা বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বিস্তারিত আসছে……..
স্বাআলো/এস
