খুলনা বিভাগ

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় শার্শায় ৩ নারী আটক

| November 13, 2024

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা রুদ্রপুর সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ কালে তিন নারীকে আটক করেছে ২১ বিজিবি অধীনস্থ রুদ্রপুর ক্যাম্পের সদস্যরা।

বুধবার (১৩ নভেম্বর) তাদেরকে আটক করা হয়। এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারিনি তারা।

রুদ্রপুর ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার রবিউজজামান মোবাইলে বলেন, বুধবার ২১ বিজিবির অধীনস্থ রুদ্রপুর বিওপির মেইন পিলার ১৭/০৭ এস এর ৩৬-আর হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাঠের মধ্যে একটি ডিপ মেশিন ঘর নামক স্থান হতে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের সময় তিনজন নারীকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শারমিন আক্তার (৫৩), সানজিদা আক্তার (১৫) ও তানজিনা আক্তার (১৬) তিনজনেই একই এলাকার বাসিন্দা।

আটকের পর তাদের জিজ্ঞাসাবাদে বিজিবির কাছে জানান, ভালো কাজের আশায় তারা ভারতে যাচ্ছিলো। আটকদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশ আইনে মামলা দিয়ে শার্শা থানায় সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick