খুলনা বিভাগ

যশোরে চাইনিজ কুড়ালসহ ৩ যুবক আটক

| October 13, 2024

নিজস্ব প্রতিবেদক: যশোরে চাইনিজ কুড়ালসহ তিন যুবককে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

আটককৃতরা হলো, সদর উপজেলা ঝুমঝুমপুর মালোপাড়ার সোহাগ, সীতারামপুর গ্রামের হৃদয় ও কচুয়ার নতুন বাজার গ্রামের মাহিন খাঁন তপু (১৯)

শনিবার রাত ৮টায় শহরের রেলরোড সোনালী ব্যাংক করপোরেট শাখার সামনে থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়ালসহ তাদেরকে আটক করা হয়।

এ ঘটনায় ডিবির এসআই শাহিনুর রহমান বাদী হয়ে কোতোয়ালী থানায় মামলা করেন।

স্বাআলো/এস

Debu Mallick