জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার আলমডাঙ্গায় আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হুদা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
জানা গেছে, শুক্রবার (৩ মে) জেলার আলমডাঙ্গা উপজেলার চিৎলা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হুদা পাড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
এ সময় সাতটি দরিদ্র পরিবারের জিনিসপত্র ও নগদ অর্থসহ প্রায় ২৩ লাখ টাকার ক্ষতি হয়েছে।
আগুনের সূত্রপাত সম্পর্কে সুস্পষ্ট ধারণা না পাওয়া গেলেও বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের ধারণা।
চুয়াডাঙ্গায় ২০ বিঘা জমির পানের বরজ ও কলাবাগান ভস্মীভূত
অগ্নিকাণ্ডের ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করে।
ফায়ার সার্ভিস টিম ও স্থানীয়দের যৌথ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
ক্ষতিগ্রস্তরা হলেন, সাইফুল ইসলাম (৫০), প্রবাসে অবস্থানরত শাহীন (২৩), হযরত (৩৫), মিজানুর রহমান (৫২), নাজমুল হুদা (৩০), প্রবাসে অবস্থানরত মেহের (৪০), হাসান (৩০) ও সাইফুল (৩০)।
স্থানীয়রা জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের চিৎকার শুনে তারা আগুন নেভাতে এগিয়ে আসে। এ সময় খেটে খাওয়া সাত পরিবারের ঘরবাড়ি ও জিনিসপত্র সব পুড়ে গেছে। তারা এখন রীতিমতো পথে বসার মতো অবস্থায়।
চিৎলা ইউনিয়নের চেয়ারম্যান হাসানুজ্জামান সরোয়ার বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। নিজ উদ্যোগে তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ১৫ কেজি চাউল, এক কেজি ডাল, এক কেজি লবণ, এক কেজি আলু, এক কেজি সয়াবিন তেল ও নগদ এক হাজার টাকা প্রদান করেন।
তিনি আরো বলেন, ক্ষতিগ্রস্ত হয়েছে তারা কেউ কৃষক কেউ বা ক্ষুদ্র ব্যবসায়ী। ক্ষতিগ্রস্তদের পরনের কাপড় ছাড়া আর কিছু রক্ষা করতে পারেনি। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সকলের প্রতি আহবান জানান।
আলমডাঙ্গার থানার অফিসার ইনচার্জ (ওসি) গনি মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
স্বাআলো/এস
