ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সুন্দরবনের মান্দার বেড়িয়া ঠেলে দেয়া ৭৮ জন বাংলাদেশি অবৈধ নাগরিককে কোস্টগার্ডের হাতে তুলে দেয়া হয়েছে।
শনিবাররাত সাড়ে ১২টার দিকে বনবিভাগের পক্ষ থেকে তাদেরকে কাগা-দোবেকী কোস্টগার্ডের মাধ্যমে মংলা বন্দরের কোস্টগার্ড অফিসে পাঠানো হয়েছে।
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের সহকারি রেঞ্জ কর্মকর্তা এসএম হাবিবুর রহমান জানান, বৃহষ্পতিবার সন্ধ্যায় ভারতীয় বিএসএসএফ ৭৮ জনকে বাংলাদেশি নাগরিক হিসেবে জোরপূর্বক ভারত-বাংলাদেশ সীমান্তের বঙ্গোপসাগর সংলগ্ন গভীর সুন্দরবনের মান্দারবাড়িয়া নামক স্থানে অস্ত্রের মুখে ঠেলে দিয়ে যায়। বনবিভাগের টহল ফাঁড়ি তাদেরকে দেখতে পেয়ে উদ্ধার করে মান্দারবাড়িয়াতে নিয়ে যায়। পরে তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে কাগা-দোবেকী কোস্টগার্ডের মাধ্যমে ট্রলার যোগে মংলা বন্দর কোস্টগার্ডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। তাদের সঙ্গে শুকনা খাবার দেয়া হয়েছে। তবে নৌযান সঙ্কটের কারণে বিজিবি ও রিভারিয়ান বিজিবি সেখানে পৌঁছাতে পারেনি।
আইন শৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর সদস্যরা বিষয়টি অবহত রয়েছেন। উদ্ধারকৃতদের আইনি প্রক্রিয়ায় যথাযথ কর্তৃপক্ষের কাঝে তুলে দেয়ার প্রক্রিয়া চলছে।
স্বাআলো/এস
