Uncategorized

সন্তানকে নিয়ে বাজারে স্বামী, ঘরে মিললো স্ত্রীর মরদেহ

| October 3, 2023

রংপুরের কাউনিয়ায় এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩ অক্টোবর) উপজেলার বালাপাড়া ইউনিয়নের গোপিডাঙ্গা গ্রামে স্বামীর বাড়ি থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সোনিয়া বেগম (২০) ওই গ্রামের রিপন মিয়ার স্ত্রী এবং পাবনা সদরের চর বাঙ্গাবাড়িয়া গ্রামের আমিরুল ইসলামের মেয়ে।

নিহতের পরিবার ও স্বজনদের বরাত দিয়ে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ জানান, সোমবার বিকেল ৩টার দিকে সোনিয়া বেগমের স্বামী রিপন মিয়াকে শিশু সন্তান সঙ্গে নিয়ে বাজারে যান। এদিকে নিজ ঘরে ঘুমিয়ে পড়েন সোনিয়া। পরে প্রতিবেশীরা তাকে ডাকাডাকি করে তার সাড়া শব্দ না পেয়ে দরজা খুলে দেখতে পান ঘরের ভিতরে বিছানার চাদরে ও বালিশে আগুনের ধোয়া উঠছে এবং বিদ্যুতের ছেড়া তারের পাশে খাটের উপরে সোনিয়া অচেতন অবস্থায় পড়ে আছেন।

সঙ্গে প্রতিবেশীদের সহযোগিতায় তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে যায় পরিবারের লোকজন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মঙ্গলবার সোনিয়ার মরদেহ উদ্ধার করে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে পুলিশ।

রিপন মিয়ার সাথে সোনিয়া বেগমের তিন বছর আগে বিয়ে হয়। তাদের একটি শিশু সন্তান রয়েছে। নিহতের স্বজনদের দাবি নিজ ঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূ সোনিয়া বেগম মারা গিয়েছে।

কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোন্তাছের বিল্লাহ বলেন, ওই নারীর মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মঙ্গলবার ওই নারীর বাবা বাদী হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে মৃত্যুর প্রকৃত কারণ।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply