Uncategorized

নড়াইলে বজ্রপাতে কৃষকের মৃত্যু

| October 6, 2023

নড়াইলে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে আকরাম ফকির (৫৭) নামে এক কৃষক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ অক্টোবর) কালিয়া উপজেলার পাটেশ্বরি বিলে এ ঘটনা ঘটে। আকরাম ফকির উপজেলার ফুলধাহ গ্রামের বাসিন্দা।

জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে আকরাম ফকির পাশের পাটেশ্বরি বিলে ঘাস কাটতে যান। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। হঠাৎ বজ্রাঘাতে ঘটনাস্থলেই মারা যান আকরাম। বৃষ্টি থামলে অন্য কৃষকরা বিলে গেলে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে বাড়ি নিয়ে আসেন।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ তাসমীম আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply