Uncategorized

বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে মেয়েকে হারালেন বাবা

| October 10, 2023

চট্টগ্রামে কমিউনিটি সেন্টারে বিয়ের অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে হুমায়রা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৯ অক্টোবর) দুপুরে সীতাকুণ্ড উপজেলার কুমিরা ইউনিয়নের চৌধুরী স্কয়ার কমিউনিটি সেন্টারে এ ঘটনা ঘটে।

শিশু হুমায়রা একই এলাকার বেলাল হোসেনের একমাত্র মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে পরিবারকে নিয়ে বিয়ের অনুষ্ঠানে যান বেলাল হোসেন। সেখানে সবার অগোচরে কমিউনিটি সেন্টারের স্টেজের পাশে একটি বৈদ্যুতিক তারে জড়িয়ে যায় শিশু হুমায়রা। পরে তাকে আহত হয়ে পড়ে থাকতে দেখে উদ্ধার করেন স্বজনরা। তাৎক্ষণিকভাবে বিএসবিএ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কুমিরা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ডের মেম্বার ফাতেমা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply