Uncategorized

বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ২ তরুণের

| October 11, 2023

মাদারীপুরে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণের মৃত্যু। বুধবার (১১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে টেকেরহাট-গোপালগঞ্জ সড়কের শান্তিপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন রাজৈর উপজেলার পাট্টাবুকা গ্রামের জাফর শেখের ছেলে মেহেদী শেখ (২০) এবং একই এলাকার সিরাজ শেখের ছেলে রাব্বী শেখ (২১)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনাস্থলেই রাব্বীর মৃত্যু হয়। মেহেদী রাজৈর হাসপাতালে মারা যান। টেকেরহাট থেকে গোপালগঞ্জগামী সোনালী পরিবহনের একটি বাসের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মেহেদীর লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর এবং রাব্বীর লাশ গোপালগঞ্জে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply