Uncategorized

অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, প্রাণ গেলো ২ যুবকের

| October 13, 2023

মৌলবীবাজারে অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। শুক্রবার (১৩ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মোটরসাইকেল আরোহী কমলগঞ্জ উপজেলার ইসলামপুর এলাকার সুরুজ মিয়ার ছেলে তাজউদ্দিন (৪৫) ও শ্রীনাথপুর গ্রামের মৃত জমশেদ মিয়ার ছেলে শাহিন মিয়া (৩৫)।

বিষয়টি নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ চৌধুরী।

পুলিশ জানিয়েছে, মৌলভীবাজার-শ্রীমঙ্গল আঞ্চলিক সড়কের আকবরপুর এলাকায় দি নিউ লাইফ অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply