Uncategorized

‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’

| October 15, 2023

‘সাদাছড়ি হাতে ধরি, স্মার্ট বাংলাদেশ নিজে গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

রবিবার (১৫ অক্টোবর) জেলা প্রশাসন, ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে দিবসটি উদযাপন উপলক্ষে সহায়ক উপকরণ বিতরণ ও সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না।

অনুষ্ঠানে একটি ট্রাই সাইকেল, তিনটি স্মার্ট সাদাছড়ি ও পাঁচটি হুউল চেয়ার প্রতিবন্ধীদের মাঝে বিতরণ করা হয়। পরে ঐ স্থানে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমাজসেবা উপ-পরিচালক রতন কুমার হালদার।

এ সময় উপন্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, নেজারত ডেপুটি কালেক্টর আসিফ উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক মৌসুমি মজুমদার, বীর মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, বীর মুক্তিযোদ্ধা বাকী বিল্লাহ, জেলা প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা ওবায়দুল্ল্যাহ, সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুজাউদ্দিন, জেলা ক্রীড়া কর্মকর্তা কামরুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডঃ রমা রানী রায়, নড়াইল পৌর সভার কাউন্সিলর রেজাইল বিশ্বাস, নড়াইল প্রেসকলাবের সভাপতি অ্যাডঃ আলমগীর সিদ্দিকী ও সাবেক সভাপতি এনামুল কবির টুকু প্রমুখ।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply