Uncategorized

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ নিধন, ২ জেলে কারাগারে

| October 15, 2023

বরিশালের বানারীপাড়ায় সন্ধ্যা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ডিমওয়ালা মা ইলিশ নিধনের অভিযোগে দুই জেলেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের নরোত্তমপুর গ্রামের আলাউদ্দিন (৭০) ও মহিষাপোতা গ্রামের দুলাল উদ্দিন হাওলাদারকে (৬০)।

বাগেরহাটে মা ইলিশ রক্ষা অভিযান, ৪০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস

শনিবার (১৪ অক্টোবর) গভীর রাতে বানারীপাড়া পৌর শহরের ফেরীঘাটের অদূরে সন্ধ্যা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ শিকারের সময় তাদের আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক আবুজর মোহাম্মদ ইজাজুল হক ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।

অভিযানের সময় উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply