Uncategorized

নড়াইলে বিশ্ব খাদ্য দিবস উদযাপন

| October 16, 2023

‘পানি জীবন, পানিই খাদ্য, কেউ থাকবে না পিছিয়ে’ এ শ্লোগানকে সামনে নিয়ে নড়াইলে বিশ্ব খাদ্য দিবস-২০২৩ উদযাপিত হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগ, নড়াইলের উপ-পরিচালক জুলিয়া শুকায়না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর, নড়াইলের উপ-পরিচালক দীপক কুমার রায়।

এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড, নড়াইলের নির্বাহী প্রকৌশলী উজ্জ্বল সেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, চেম্বার অব কমার্সের সভাপতি হাসানুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, সরকারি কর্মকর্তা, কর্মচারী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply