Uncategorized

পুকুরে মিললো রিকশাচালকের মরদেহ

| October 18, 2023

রংপুর মহানগরীতে পুকুর থেকে সিরাজুল ইসলাম বাউরা (৩২) নামের এক রিকশাচালকের মরহেদ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ অক্টোবর) সকালে মহানগরীর ৪নং ওয়ার্ডের খটখটিয়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত সিরাজুল ইসলাম বাউরা মহানগরীর ৬নং ওয়ার্ডের বুড়িরহাট এলাকার বাহাদুর সিংহ পশ্চিম পাড়ার মৃত আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিরাজুল ইসলাম বাউরা পেশায় একজন অটোরিকশা চালক। প্রতিদিনের মতো রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। বুধবার সকালে খটখটিয়া পশ্চিমপাড়া এলাকায় আলম মিয়ার পুকুরে তার লাশ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রমেক মর্গে পাঠায়। নিহত সিরাজুল ইসলাম মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে রিকশা থেকে পড়ে গিয়ে পুকুরে ডুবে তার মৃত্যু হয়েছে। তার মরদেহ পাশে রিকশাটি পাওয়া যায়। পকেটের টাকাও কেউ নেয়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালি থানার ওসি মাহফুজার রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে ফাঠানো হয়েছে। মৃত সিরাজুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসাবধানতাবশত পুকুরে পড়ে তার মৃত্যু হয়েছে। তার পরেও বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply