খুলনায় মাছ ব্যবসায়ীকে গলাকেটে হত্যা মামলার প্রধান আসামি মজনুকে (৩৫) গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
নগরীর শিরোমণির বাদামতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সোমবার (২৩ অক্টোবর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রেফতারের তথ্য প্রকাশ করেছে র্যাব।
মজনু নগরীর আড়ংঘাটা থানা এলাকার বাসিন্দা।
খুলনায় ঘের থেকে গলাকাটা লাশ উদ্ধার
তিনিও ওই এলাকায় ঘের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। গ্রেফতারের পর রাতে তাকে খানজাহান আলী থানায় হস্তান্তর করা হয়েছে।
এর আগে রবিবার বিকালে নগরীর আড়ংঘাটা বাইপাস সড়কের পাশে একটি ঘরে থেকে মাছ ব্যবসায়ী আবুল কালাম শেখের গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।
র্যাব জানায়, ঘের নিয়ে দীর্ঘদিন ধরে নিহত আবুল কালামের সঙ্গে মজনু শেখের বিরোধ চলছিলো। রবিবার সকাল ৮টায় কালাম নিজ বাড়ি থেকে ঘেরের উদ্দেশ্য বের হয়। আগে থেকেই ঘের এলাকায় মজনু ও তার সহযোগীরা অপেক্ষায় ছিলো। ঘেরে পৌঁছানোর সঙ্গে সঙ্গে আসামিরা দেশীয় ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে আবুল কালামকে হত্যা করে লাশ ঘেরের কচুরিপানার মধ্যে ফেলে চলে যায়। এ ঘটনায় রাতেই আবুল কালামের ভাই বাদী গিয়ে আড়ংঘাটা থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
আড়ংঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) ওয়াহিদুজ্জামান জানান, গ্রেফতার মজনু হত্যাকাণ্ডের কথা স্বীকার করেছে।
স্বাআলো/এস