Uncategorized

ট্রেন দুর্ঘটনা: একই পরিবারের চারজনসহ ৯ মরদেহের পরিচয় মিলেছে

| October 23, 2023

কিশোরগঞ্জের ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতদের মধ্যে একই পরিবারের চারজনসহ ৯ জনের পরিচয় পাওয়া গেছে। মারা যাওয়া বাকিদের পরিচয় শনাক্তে চেষ্টা চালছে।

ভৈরবে ট্রেন দুর্ঘটনায় ২ তদন্ত কমিটি গঠন

নিহতদের মধ্যে যাদের পরিচয় জানা গেছে তারা হলেন, ভৈরবের রাধানগর গ্রামের আফজাল হোসেন, ময়মনসিংহের নান্দাইলের জোছনা আক্তার, কিশোরগঞ্জের কুলিয়ারচরের হুমায়ুন কবির, কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার আদির উদ্দিন।

ভৈরবে ট্রেন দুর্ঘটনা: নিহতদের স্মরণে আওয়ামী লীগের শোক

এছাড়া নান্দাইল উপজেলার একই পরিবারের চারজন নিহত হয়েছেন। তারা হলেন, সুজন, তার স্ত্রী ফাতেমা এবং তাদের ভাতিজা সজিব ও ইসমাইল। নিহত সুজনের ভাই মিজান তাদের মরদেহ শনাক্ত করেছেন।

ভৈরবে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, বের হচ্ছে একের পর এক মরদেহ!

মিজান জানান, বড় ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে সুজন পরিবার নিয়ে এসেছিলেন। বিয়ে শেষে সোমবার (২৩ অক্টোবর) ঢাকায় ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় চারজন মারা যান।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply