জাতীয়

সারাদেশে নৌ চলাচল স্বাভাবিক

| October 25, 2023

ঘূর্ণিঝড় হামুনের আঘাতে ক্ষয়ক্ষতি এড়াতে বন্ধ ঘোষণার পর ২২ ঘণ্টা পর সারাদেশের সঙ্গে নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বুধবার (২৫ অক্টোবর) সকাল ৮টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সকল রুটে লঞ্চ চলাচল শুরু করেছে।

বরিশাল নদীবন্দরের নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক রিয়াদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড় হামুনের বিপদ কেটে যাওয়ায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে সব ধরনের নৌযান চলাচলের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সকাল ৮টা থেকে সব রুটে নৌযান চলাচল শুরু করে। সন্ধ্যায় আগের নিয়মেই ঢাকা রুটের লঞ্চ ছেড়ে যাবে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply