জাতীয়

সব রাজনৈতিক দল সংসদ নির্বাচনে আসবে, আশা ইসি আনিছুরের

| October 25, 2023

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা করছেন নির্বাচন কমিশনার (ইসি) আনিছুর রহমান।

ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমির মিলনায়তনে বুধবার (২৫ অক্টোবর) দুপুরে উপনির্বাচনে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনার এসব কথা বলেন।

তিনি বলেন, আমরা চাই ভোটার আসুক। ভোটাররা উপস্থিত হলে সেটিকে অংশগ্রহণমূলক নির্বাচন বলা যায়। আমার কাজ হচ্ছে ভোটার নিয়ে। আমার যা দায়িত্ব-কর্তব্য এর বাইরে আমি কিছু করতে পারবো না।

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা শাহগীর আলমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, নির্বাচন কমিশনের সচিব জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

নির্বাচন কমিশনার আনিছুর রহমান আরো বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনার আহবান করা হলে অধিকাংশ দল সাড়া দিয়েছে। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করবো। লেভেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায় তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি। নির্বাচনে অংশগ্রহণের দায়িত্ব তাদের, আর রাজনৈতিক দলগুলোরও কিছু দায়বদ্ধতা আছে।

আনিছুর রহমান আরো বলেন, ইসির বিধিতে লেখা আছে নির্বাচনে অংশ না নিলে কী হবে। আর তা তারা ভালো করে জানেন। তারা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন, এটা নিয়ে আমাদের কিছু করার নেই।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply