Uncategorized

প্রবাসীর স্ত্রীর অশ্লীল ভিডিও ধারণ করে ব্লাকমেইল করতো গৃহশিক্ষক, অতঃপর…

| October 25, 2023

নোয়াখালীর বেগমগঞ্জ এক ওমান প্রবাসীর স্ত্রীর (৩০) অশ্লীল ভিডিও ধারণ করে ব্লাকমেইল করে চাঁদাদাবির অভিযোগ উঠেছে নিজাম উদ্দিন (৩২) নামে এক গৃহশিক্ষকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত গৃহশিক্ষককে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

নিজাম উদ্দিন উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের কৃষ্ণরামপুর গ্রামের বাসিন্দা।

জাল নোট দিয়ে তেল কিনে হাতে-নাতে যুবক ধরা

বুধবার (২৫ অক্টোবর) সকালে উপজেলার আমানউল্যাহপুর ইউনিয়নের অভিরামপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করে জানান, অভিযুক্ত নিজাম ২০২২ সাল থেকে তার অষ্টম শ্রেণি পড়ুয়া মেয়েকে তাদের বাসায় গিয়ে প্রাইভেট পড়াতো। স্বামী প্রবাসে থাকায় কৌশলে তার সাথে সম্পর্ক গড়ে তোলে গৃহশিক্ষক। পরবর্তীতে একই বছরের মে মাসের দিকে ভিকটিমকে একটি বাসায় নিয়ে যায়। সেখানে ভিকটিমকে জোরপূর্বক শ্লীলতাহানি করে গোপনে ভিডিও ধারণ করে। পরে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার ভয় দেখিয়ে ভিকটিমের থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়। স্বামী দেশে এসে প্রবাসের টাকার হিসাব চাইলে ভিকটিম হিসাব দিতে ব্যর্থ হয়। একপর্যায়ে স্বামীকে বিষয়টি জানিয়ে দেয় স্ত্রী। মঙ্গলবার মুঠোফোনে পুনরায় টাকা দাবি করে গৃহশিক্ষক। পরে ভিকটিমের বাড়িতে দাবিকৃত তিন লাখ টাকা নিতে আসলে তাকে আটক করে পিটুনি দেয় ভুক্তভোগী পরিবারের সদস্যরা। তারপর ৯৯৯ কল করে তাকে পুলিশে সোপর্দ করে।

মাদক কারবারির পেটে মিললো ৪ হাজার পিস ইয়াবা

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, গৃহবধূর অশ্লীল ভিডিও ধারণ করে ব্লাকমেইলের অভিযোগে এক যুবককে পুলিশে সোপর্দ করেছে ভুক্তভোগী। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। তদন্ত করে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply