Uncategorized

মেহেরপুরে জামায়াতের ‘গোপন বৈঠক’ থেকে ৫ কর্মী আটক

| October 26, 2023

সরকারবিরোধী গোপন বৈঠক ও নাশকতা পরিকল্পনার অভিযোগে মেহেরপুরের মুজিবনগরে জামায়াতের পাঁচ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার বাগোয়ান ইউনিয়নের আনন্দবাস গ্রামের আসাদুল ময়রার বাড়িতে বৈঠককালীন তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, ওই গ্রামের তাছাবউদ্দীনের স্ত্রী কোহিনুর বেগম (৪৫), আরিফুল ইসলামের স্ত্রী শারমিনা খাতুন (২২), আবু বক্করের স্ত্রী রওশনারা খাতুন (৪৬), জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী পারভিনা খাতুন (৩৪) এবং আশাদুল হকের স্ত্রী সখিসোনা (৪০)।

মুজিবনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, সরকারবিরোধী ও নাশকতা পরিকল্পনা নিয়ে জামায়াতের নারী কর্মীরা বৈঠক করছিলেন। বৈঠক থেকে তাদের আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাশকতার মামলায় তাদের আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply