জাতীয়

সমাবেশ ঘিরে দেড় হাজারের বেশি র‌্যাব মোতায়েন, চেকপোস্টে তল্লাশি

| October 27, 2023

আগামীকাল শনিবার (২৮ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপির সমাবেশকে কেন্দ্র করে জনগণের জানমালের নিরাপত্তা এবং যেকোনো ধরনের নাশকতা ও সহিংসতা প্রতিরোধে ঢাকায় দেড় হাজারের অধিক র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে।

এ ছাড়া রাজধানীর বিভিন্ন এলাকায় চলছে তল্লাশি, চেকপোস্টে তল্লাশি চালাচ্ছেন র‌্যাব সদস্যরা।

পছন্দের জায়গায় সমাবেশের অনুমতি পাচ্ছে আওয়ামী লীগ ও বিএনপি!

শুক্রবার (২৮ অক্টোবর) বিকেলে র‌্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক খন্দকার এ তথ্য জানান।

তিনি বলেন, র‌্যাব সদস্যরা রাজধানীর বিভিন্ন জায়গায় চেকপোস্ট পরিচালনা, টহল কার্যক্রম, সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি পরিচালনা করছেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply