জাতীয়

রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কূটনীতিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী

| October 30, 2023

ঢাকায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে সরকারের অবস্থান তুলে ধরার লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের পক্ষ থেকে এক কূটনৈতিক ব্রিফিংয়ের আয়োজন করা হয়েছে।

সোমবার (৩০ অক্টোবর) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই ব্রিফিং হবে।

কূটনৈতিক সূত্রে জানা গেছে, রবিবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশি কূটনীতিকসহ জাতিসংঘের এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের কাছে আমন্ত্রণপত্র পাঠিয়েছে।

জানা গেছে, ব্রিফিংয়ে শনিবার (২৮ অক্টোবর) বিএনপির মহাসমাবেশ ঘিরে যেসব ঘটনা ঘটেছে তার সরকারি ভাষ্য আন্তজার্তিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা হবে।

ব্রিফিংয়ে মোমেন ছাড়া পররাষ্ট্র প্রতিমন্ত্রী, সচিব, স্বরাষ্ট্রমন্ত্রী ছাড়াও থাকতে পারেন মন্ত্রিসভার সিনিয়র সদস্যরা। এতে প্রস্তুতি হিসেবে ২৮ অক্টোবরের সার্বিক ঘটনার অডিও-ভিডিও রাখা হয়েছে।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply