জাতীয়

মঙ্গলবার সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

| October 30, 2023

বেলজিয়াম সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (অক্টোবর ৩০) প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব নুরে এলাহি মিনা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার (৩০ অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় গণভবনে প্রধানমন্ত্রী বেলজিয়াম সফর পরবর্তী সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

ইউরোপীয় কমিশনের (ইসি) প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েনের আমন্ত্রণে ২৫-২৬ অক্টোবর অনুষ্ঠিত গ্লোবাল গেটওয়ে ফোরামে যোগ দিতে গত ২৪ অক্টোবর ব্রাসেলসে যান প্রধানমন্ত্রী। সফর শেষে ২৭ অক্টোবর দেশে ফেরেন প্রধানমন্ত্রী।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply