Uncategorized

মাগুরায় জাসদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালি

| October 31, 2023

জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাগুরায় বর্ণাঢ্য র‌্যালি, সমাবেশ এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল ১০টার দিকে শহরের ঐতিহাসিক নোমানী ময়দানের স্বাধীনতা স্তম্ভের বেদিতে সমাবেশ অনুষ্ঠিত হয়।

‘দেশি-বিদেশি ষড়যন্ত্র প্রতিহত করো’ ‘বিএনপি-জামাতের নাশকতা রুখে দাঁও’ ‘সংবিধান অনুযায়ী যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিশ্চিত করো’ ইত্যাদি স্লোগানকে সামনে রেখে জাসদ, যুবজোট এবং নারী জোট ও জাসদ ছাত্রলীগ নেতাকর্মীরা সমবেশে মিলিত হয়।

পরে সুরসপ্তক সঙ্গীত বিদ্যালয়ের শিল্পীদের বিভিন্ন পরিবেশনার মধ্য দিয়ে সেখানে দিবসটির সূচনা করা হয়। সঙ্গীতানুষ্ঠান শেষে সকাল সাড়ে ১১টায় শহরে বের করা হয় বর্ণাঢ্য র‌্যালি।

মাগুরা জেলা জাসদ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ অহিদুল ইসলাম ফণির নেতৃত্বে বের হওয়া র‌্যালিটি সারা শহর প্রদক্ষিণ করে কলেজ পাড়াস্থ দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply