Uncategorized

পটুয়াখালী-১ আসনে মনোনয়ন দাখিল করলেন এ্যাড. আফজাল

| November 1, 2023

পটুয়াখালী-১ আসনের উপনির্বাচনে মনোনয়ন দাখিল করলেন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. আফজাল হোসেন।

বুধবার (১ নভেম্বর) দুপুরে জেলা প্রশাসক ও জেলা রিটানিং অফিসার নূর কুতুবুল আলমের কার্যালয়ে মনোনয়নপএ দাখিল করেন।

এ সময় তার সঙ্গে আরো উপস্থিত ছিলেন, পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, বরগুনা-২ আসনের সংসদ সদস্য সওকত হাচানুর রহমান রিমন ও বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথসহ জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নানসহ জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আগামী ২৬ নভেম্বর পটুয়াখালী-১ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর সাবেক ধর্ম প্রতিমন্ত্রী এ্যাড. শাহজাহান মিয়ার মৃত্যুতে ২২ সেপ্টেম্বর পটুয়াখালী-১ আসনটি জাতীয় সংসদে শূন্য ঘোষণা করা হয়।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply